1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায় - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। শনিবার (৯ই নভেম্বর) সকাল ১০টায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দেন।

এ সময় তার সাথে পূজা দেন ভারত সেবাশ্রম খুলনার ধ্রুব মহারাজ, ব্রাহ্মণ ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ব্যানার্জি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন আহবায়ক সুজন সানা, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাস, সদস্য সচিব উৎপল মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিমা রানী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কামনাশীষ মন্ডল, সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাগর ঘোষ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল। 

পূজা শেষে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মায়ের মাথার মুকুট চোরকে দ্রুত গ্রেপ্তার সহ মুকুট উদ্ধারে প্রশাসনের প্রতি আহবান জানান। এবং মন্দিরটিকে সার্বজনীন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন। 

তিনি শ্যামনগরে ফিরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar