1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে কোডেক এর উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে কোডেক এর উদ্যোগে বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর বিডফরসিজে প্রকল্প অফিস মাঠে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

রোববার ১০ই (নভেম্বর) উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গত ১৫ অক্টোবর বসতবাড়িতে সবজি চাষ ও চারা রোপন-এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত শ্যামনগর কাশীমারি ও কইখালী ইউনিয়নের ১৮জন নারী উপকারভোগী অংশ নেন।

এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য ২৩ টি চারা গাছ (ফলজ, ঔষধি ও বনজ), ০৭ প্যাকেট বিভিন্ন ধরনের সবজি বীজ এবং নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৪০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক যেমন- ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ, ট্রাইকোডার্মা পাউডার ১ প্যাকেট এবং ঘেরা ও মাচার জন্য দুই ধরনের নেট প্রতিটি উপকারভোগী সদস্যদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাম গাজী।

বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার রাসেল আমিন এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar