1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শিক্ষকের উপর হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে শিক্ষকের উপর হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪০ জন খবরটি পড়েছেন
ছবি- বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (প্রতিনিধি)।  সাতক্ষীরার শ্যামনগরের ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখা। বাংলাদেশ শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, রেজাউল ইসলাম, রনজিত বর্মন, মজনু এলাহী, নাজমুল হোসেন, আমিনুল ইসলাম বকুল, জয়দেব বিশ্বাস, সুমিত কুমার বিশ্বাস, শিক্ষার্থী মমিনুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন গোলাম কিবরিয়া বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের অফিসের মধ্যে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে নাক্কারজনক ঘটনার জম্ম দিয়েছে। এমন অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের পর শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা আরও বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে একই ঘটনার যাতে পুনরাবৃর্ত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিতে হবে। একইসাথে হামলাকারী গোলাম কিবরিয়াসহ অপরাপরদের দ্রুত চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। 

উল্লেখ্য গত ১০ নভেম্বর একই বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী পর্ণ ভিডিও তৈরীসহ নানা অপকর্মে জড়িত গোলাম কিবরিয়ার নেৃতত্বে প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলা চালানো হয়। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম ছাড়াও সাত/আট দুস্কৃতিকারী অংশ নেয় হামলায়। পরবর্তীতে হামলার শিকার প্রধান শিক্ষক বাদি হয়ে গোলাম কিবরিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়/সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar