1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটার সেনাঅভিযানে গনপিটুনিতে নিহতের দায় দেওয়ার প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

দেবহাটার সেনাঅভিযানে গনপিটুনিতে নিহতের দায় দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৭ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রঘু নাথ খাঁ সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার বিকালে সাতক্ষীরার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহ-সমন্বক শেখ তারিকুল হাসান, জেলা কৃষক দলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দেবহাটা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান ফরহাদ, ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম, জমির মালিক আনছার আলী প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর একাধিক মামলার আসামি বিতর্কিত রঘু নাথ’র কুপরামর্শে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। নামধারী ভূমিহীনদের মদদ দিয়ে খলিশাখালীতে ব্যক্তি মালিকানা জমি দখল ও মাছ লুটের ঘটনায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এসব সন্ত্রাসীদের দিয়ে বার বার মৎস্যঘের দখল ও লুটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মালিক এবং লিজ গ্রহণকারীরা। যার প্রেক্ষিতে বিশেষ সুবিধা হাসিল করার লক্ষে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সমাজের বিশেষ ব্যক্তিদের হয়রানি মূলক মামলায় জড়ানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা বিগত দিনের ন্যায় বর্তমান দেশকে অশান্ত করার পায়তারা করছে। বিগত দিন যারা বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। বিগত ৫ আগস্ট সেই শক্তি পরাজিত হলেও তাদের দোষররা এখনো সক্রিয়। তাই এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের বিচারের দাবি করেন বক্তারা। একই সাথে মামলাটি তদন্তপূর্বক নিরপরাধ মানুষদের অব্যাহতি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার খলিশাখালীতে সেনা বাহিনীর অভিযান কালে গনপিটুনিতে নিহত কামরুল ইসলাম গাজীর স্ত্রী মর্জিনা বেগমকে দিয়ে গত রবিবার (১০ নভেম্বর) দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়। সেখানে দেবহাটা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপি অন্যতম নেতা আজিজুল ইসলাম, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক সহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞতানামা আসামি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar