1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত 

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৪২) মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের খানপুরের চালতেঘাটা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনুর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ি গ্রামের বারিক গাজীর ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক বলে জানা গেছে। আহত রবিউল ইসলাম একই ইউনিয়নের মধ্য খলিশাবুনিয়া গ্রামের লোকমান কাগুচির ছেলে। স্থানীয়রা জানান, বিকালে মোটরসাইকেল ভাড়ায় গাবুরা থেকে রবিউল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন শাহিনুর। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শাহিনুর ও রবিউল। পরে তাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শাহিনুরকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দুর্ঘটনায় শাহিনুরের ডান পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বলেন, দুর্ঘটনার শাহিনুর গুরুতর আহত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও এই ঘটনায় রবিউল ইসলাম নামে আরো একজন মারাত্মক আহত হয়। এ ঘটনায় চালক বা হেলপারকে আটকের চেষ্টা চলছে। তাছাড়াও তিনি জানান, খবর পাওয়া গেছে দুর্ঘটনাকবলিত বাস কালীগঞ্জ বাস মালিক সমিতির আওতায় রয়েছে ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar