1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন,৭ জন দগ্ধ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন,৭ জন দগ্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩১ জন খবরটি পড়েছেন

ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজন শিশু। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৪০ বছর বয়সী খলিলের শরীরে পোড়ার মাত্রা ৯৫ শতাংশ। আর তার স্ত্রী রুমার (৩২) শরীরের ২০ শতাংশ পুড়েছে।

তাদের তিন সন্তান আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইলও (৪) দগ্ধ হয়েছে এ ঘটনায়। তাদের পোড়ার মাত্রা যথাক্রমে ৩৮, ৩৫ ও ২০ শতাংশ। দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) এবং তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার ১৪ শতাংশ পুড়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, ” একজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনা খুব কম। বাকিদের চারজনের ২০ শতাংশের বেশি পুড়েছে। তাদের তিনজনের শ্বাসনালী পুড়েছে। এ কারণে তারাও শঙ্কামুক্ত নয়।”

স্বজনদের বরাতে এই চিকৎসক বলেন, “প্রাথমিকভাবে যেটা জানা গেছে, সম্ভবত রান্নাঘরের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। তাতেই তারা দগ্ধ হন।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে যোগাযোগ করলে একজন নার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ভর্তি আছে তাদের সবার অবস্থা খুবই খারাপ। তাদের সঙ্গে থাকা লোকজনও কিছু বলছে না, খালি কান্নাকাটি করছে।” বিডিনিউজ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar