1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষার গুণগত মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শিক্ষার গুণগত মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে নভেম্বর বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম আব্দুর রহমান, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, হরিনগর বনশ্রী শিক্ষানিকেতনের সহকারী শিক্ষক ও উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রহমান, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশচন্দ্র মন্ডল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কে.এ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার খবির উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন তার বক্তব্যে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

তিনি আরোও বলেন, বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়।

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

ছবি।। শিক্ষার গুণগত মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar