1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মায় জেলের জালে ধরা ৪৪ কেজির বাঘাইড় - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

পদ্মায় জেলের জালে ধরা ৪৪ কেজির বাঘাইড়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ জন খবরটি পড়েছেন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার ভোর ৩টার দিকে উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে জেলে আব্দুল মমিনের জালে মাছটি ধরা পরে। সকালে বিক্রির জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন।
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জেলে মমিন বলেন, “জামালপুরের আদর আলী, সাজল, আমির হামজা ও আমি মিলে পদ্মায় জাল ফেলি। এক পর্যায়ে আমার জালে বাঘাইড়টি ধরা পড়ে। পরে মাছটি আরিচা আড়তে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করি।”

জেলে আদর আলী বলেন, “মাছটি ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকাইলে আনন্দ পাই। আর ভাল দাম পেলে আরও ভাল লাগে।”
আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া বলেন, “আমার পাশের খোলায় (আড়তের বসার জায়গা) মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক পাইকার ঢাকায় নিয়ে গেছে।”

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, “পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। মাছের জন্য প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ ও বাঘাইড় ধরা পড়ে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar