1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বাঘারপাড়ায় পিএফজি’র আয়োজনে সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে রাজনৈতিক , ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় স¤প্রীতি বজায় রাখার আহবানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চৌরাস্তায় এসংক্রান্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা এসময় বলেন, সামপ্রতিক সময়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম আমাদের সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এ প্রেক্ষাপটে, দেশবাসীকে
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলার আহবান জানানো হয়।

মানববন্ধনে পিএফজির পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর ইকরামুল কবির মিঠু , শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান , বাজার কমিটির সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক সেলিম রেজা ,সাংবাদিক প্রদীপ কুমার। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাকের পার্টির সভাপতি লিটন মোল্লা, পৌর বিএনপির কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন, মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন, পুজা পরিষদ নেতা প্রণয় সরকার, পিএফজির স সমন্বয়কারী হাফিজুর রহমান, নৃগোষ্ঠীর ধর্মীয় নেতা প্রহল্লাদ বিশ্বাস, খ্রিষ্টান ধর্মীয় নেতা উত্তম কুমার মন্ডল,ওয়াইপিএজির সমন্বয়কারী রিয়াজ হোসেন, সহ-সমন্বয়কারী টগর হোসেন, সদস্য ফয়সাল হোসেন এবং আদিবাসী নেতা চয়ন বিশ্বাস।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, স্থানীয় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar