1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় রেস্তোরাঁয় আগুন নেভাতে ১২ ইউনিট - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

উত্তরায় রেস্তোরাঁয় আগুন নেভাতে ১২ ইউনিট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ জন খবরটি পড়েছেন

রাজধানীর উত্তরাতে রেস্তোরাঁয় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এমন তথ্য জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। এখন মোট ১২টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে করছে। দুপুর পৌনে ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। পরে আরও একজনকে উদ্ধার করা হয়।
তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি ও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে বলেও জানান আনারুল ইসলাম। তিনি বলেন, নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। উদ্ধারে কাজ চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar