1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাদপন্থী খুনি সন্ত্রাসী কর্তৃক তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সাদপন্থী খুনি সন্ত্রাসী কর্তৃক তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাদপন্থী খুনি-সন্ত্রাসী কর্তৃক টঙ্গীতে তাবলীগের ঘুমন্ত সাথী ভাইদেরকে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২২শে ডিসেম্বর সকাল ১০টায় শ্যামনগর পৌরসভার সদরের লোকাল বাস স্ট্যান্ড চত্বরে সাতক্ষীরা উলামা পরিষদ ও উপজেলা উলামা পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক জামিয়া হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওছুফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি ও শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান, শাহী মসজিদ মাদ্রাসার সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আবুবকর সিদ্দিক, আল-খাইমা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান সহ বিভিন্ন এলাকায় ওলামা একরাম। 

এসময় উপজেলার বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র, তাবলীগের জমায়েতের শত শত সদস্য ও ভক্তবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, স্বৈরাচারের দোসর সাদপন্থী খুনিদের আস্তানা বাংলার জমিনে হবে না। শ্যামনগরে তাবলীগ জামায়াতের নাম করে খুনি সাদপন্থীদের কোন মসজিদে জমায়েত করতে দেওয়া হবে না। গত ১৮ ডিসেম্বর বুধবার রাতের অন্ধকারে গভীর রাতে তাবলীগের সাথী ভাইদের উপর নৃশংস ভাবে সাদপন্থীর খুনিরা আক্রমণ করে। আমাদের ৪জন সাথী ভাই শাহাদাত বরণ করেন। আজকের মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সাদপন্থী খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষ উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar