1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে দরিদ্রদের শীতবস্ত্র প্রদান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে দরিদ্রদের শীতবস্ত্র প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রিবেদক। যশোরের বাঘারপাড়ায় খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে গ্রামের ৮৬ জন দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি খালিদ বিন ইউছুপ । উপস্থিত থেকে বক্তৃতা করেন, খালিদ বিন ইউসুফ,মাষ্টার আনোয়ারুল ইসলাম, খানপুর বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী অশোক বিশ্বাস ও সাধারণ সম্পাদক হারুন খানসহ গ্রামের অনেকে। পরে খানপুর গ্রাম থেকে বাছাইকৃত দরিদ্র পুরুষ,নারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্যেখ্য সম্প্রতি দুবাই প্রবাসী কাজী অরেছুল ইসলামের নিজস্ব উদ্যোগে খানপুর গ্রামের ইসলামী চেতনা সম্পন্ন যুবক ও তরুণদের সাথে নিয়ে গ্রামের মানুষের কল্যানে এবং ইসলামী উন্নয়নে ব্যপক ভূমিকা রাখার উচ্চাকাঙ্ক্ষায় গত ২২ ডিসেম্বর খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদ গঠন করা হয়। গ্রামীন সমাজ ও ইসলামী উন্নয়নের লক্ষ্যে সংস্থাটি নিম্নরূপ কর্মসূচি গ্রহন করেছে- ১।ইসলামী পাঠাগার পরিচালনা ২। ছহীহ কুরআন শিক্ষা কার্যক্রম ৩। কুরআন ও ছহীহ হাদিসের আলোকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা ৪। তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন ৫। বয়স্ক শিক্ষকেন্দ্র পরিচালনা ৬। কেউ মৃত্যুবরণ করলে গোসল,কাফন ও যানাজা কার্যক্রম পরিচালনা ৭। ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ৮। দুস্থ সহায়তা কার্যক্রম পরিচালনা ৯। এতিম প্রতিপালনে সহযোগিতা প্রদান ১০। প্রাথমিক সাস্থ্যসেবা প্রদান ১১। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা ১২। শরিয়া ভিত্তিক সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চা পরিচালনা ১৩। সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ১৪। দুঃস্থ রোগিদের চিকিৎসা সহযোগীতা প্রদান ১৪। শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট ১৫। শিশু ও নারীনির্যাতন প্রতিরোধে সহযোগীতা ১৬। আন্তঃধর্মী ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা ১৭। সামাজিক নিরাপত্তা বিধানে পদক্ষেপ গ্রহন ১৮। সামাজিক প্রতিষ্ঠান সমুহ শক্তিশালী করণে শযোগীতা ১৯। দেশের স্থিতিশীলতা ও জাতির কল্যাণ সাধনে সর্বদা সচেষ্ট থাকা।

খানপুর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদ কর্তৃপক্ষ তাদের এই বিশাল আয়োজনে সবার কাছে দোয়া ও সহ যোগীতা কামনা করেছেন। ওই প্রতিষ্ঠানের বিকাশ নম্বর- ০১৭৩৫১৮৩৪৮৪ এবং হোয়াটসআপ নং- ০০৯৭১৫৫২২৯৭১১৭

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar