1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহের কালীগঞ্জ পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) ও তাসমিম খাতুন (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় জিম খাতুন (১০) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

ফাতেমা খাতুন উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও তাসমিম খাতুন উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।

স্থানীয় দুখু মিয়া জানান, দুপুর ১টার দিকে ফাতেমা, তাসমিম ও জিম গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে ও জিম খাতুনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিখোঁজ ছিল তাসমিম খাতুন। অনেক খোঁজাখুঁজি করে তাসমিম খাতুনকে উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়রা। পরে খুলনা থেকে ডুবুরি দল গিয়ে ৬ ঘণ্টা পর তাসমিম খাতুনের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটা অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar