1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ জন খবরটি পড়েছেন
ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকেলে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরীর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার এসে শেষ হয়। সংগঠনের কার্যালয়ে সভাপতি রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিভা মডেল স্কুলের পরিচালক অমল চন্দ্র দাস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর হোসেন মীরন, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মহসিন মাহমুদ, দিলীপ কুমার দাস, সাইফুল ইসলাম, যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, হারুন পাঠাগারের পরিচালক হারুন মিয়া, আব্দুস সালাম, শাহদাৎ শাহ  প্রমুখ।

সভাপতির বক্তব্যে রায়হান উদ্দিন সরকার বলেন, বাংলা ১১৭৬ ও ইংরেজি ১৭৭০ সালে বোকাইনগরের কাছে গৌরীপুর নামে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল। মোমেনসিং ও জাফরশাহী পরগনার জায়গীরদার গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী, তার দত্তক নাতনী (তার ছেলে কৃষ্ণগোপাল রায় চৌধুরীর দত্তক পুত্র) ও নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী আলেয়ার গর্ভজাত সন্তান জমিদার যুগল কিশোর রায় চৌধুরী মোমেনসিং পরগনার এজমালি সম্পত্তি থেকে গৌরীপুর শহরের গৌরীপুর নামের গোড়া পত্তন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar