1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আছু ও সম্পাদক হাফিজ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আছু ও সম্পাদক হাফিজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ই জানুয়ারি শনিবার শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচনে সভাপতি পদে জিএম আসাদুল্লাহ বাহার আছু ছাতা প্রতীকে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশেক ইলাহী মুন্না আনারস প্রতীকে নিয়ে পেয়েছেন ৩৮ ভোট ও শেখ জাবের হোসেন হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে জিএম হাফিজুর রহমান হাফিজ মোরগ প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে এসএম আসাদুজ্জামান মাছ প্রতীক নিয়ে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান আক্তার গোলাপ ফুল প্রতীক নিয়ে ৫২ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোনতাকদির আলম ফ্যান প্রতীক নিয়ে ৫২ ভোট পেয়েছেন। 

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোতালেব হোসেন এবং প্রচার সম্পাদক পদে আব্দুস সাত্তার। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও আহবায়ক মুহাঃ একরামুল কবীর, রিটানিং অফিসার মুহাঃ আব্দুর রউফ, প্রিজাইডিং অফিসার মুহাঃ আলমগীর আল আজাদ, সহকারী প্রিজাইডিং অফিসার নূরুন্নবী মোস্তফা, পোলিং অফিসার দীপক কুমার মন্ডল, নির্বাচন পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন। 

সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোট প্রদান করেন। দীর্ঘ ৭ বছর নির্বাচন না হওয়ায় এবার নির্বাচন ছিল উৎসব মুখর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar