1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন দেখতে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সুন্দরবন দেখতে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবন দেখতে যেয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে ওয়াপদার রাস্তার নিচে পড়ে প্রকাশ মন্ডল (৪৬)নামের এক চালকের মৃত্যু হয়েছে। ১১ই জানুয়ারি শনিবার দুপুর দুইটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী শওকাত হাজীর মৎস্য ঘেরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত প্রকাশ মন্ডল কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মৃত অরবিন্দু মন্ডলের ছেলে। 

তার সঙ্গী প্রদীপ সরদার (৪৩) বলেন, সকালে তারা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে নিজ নিজ বাড়ি থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে শ্যামনগরে আসি। শ্যামনগরে পৌঁছানোর পর ভেটখালী বাজারে বিকাশ মন্ডল নামে একজন আত্মীয়র সঙ্গে দেখা করি। পরে সেখান থেকে ওই আত্মীয়র পরামর্শে সুন্দরবন ভ্রমণের জন্য রমজাননগরের কালিঞ্চী গোলাখালির উদ্দেশ্যে রওনা হই। প্রতিমধ্যে একটি ঘেরের সামনে (শওকত হাজীর ঘের) পৌঁছালে সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কে কাত হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে ওয়াপদার রাস্তার নিচে পড়ে নৌকার সাথে বাড়ি খেয়ে ঘটনাস্থলে প্রকাশের মৃত্যু হয়। 

তার আত্মীয় বিকাশ মণ্ডল বলেন, প্রকাশ মণ্ডল, প্রদীপ সরদার ও নারায়ণ সরদার তারা তিনজন আমার গ্রামের বাড়ির প্রতিবেশী আত্মীয়। তারা সকালে সুন্দরবন দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে শ্যামনগরে আসে। সেখান থেকে ভেটখালী বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করে। সেখান থেকে তারা কালিঞ্চীর গোলাখালী যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar