1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বাঘারপাড়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে বাঘারপাড়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আয়োজনে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পিএফজি’র সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু’র সঞ্চালনায় অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। এসময় প্রকল্পের মূল বক্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম ।

বক্তরা এসময় বলেন, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে মিলে মিশে একতাবদ্ধ হয়ে থাকলে যেকোন কার্যক্রমে সফলতা অর্জন করা সম্ভব। সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির জন্য মানবিক আচরণ করতে উৎসাহিত করা হয় । এক্ষেত্রে শান্তির লক্ষ্যে উদার, সহিষ্ণু, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে বৈষম্য দুর করে সম্প্রীতি বজায় রাখতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা,বিএনপি নেতা প্রভাষক মাসুদ আলম টিপু, মুফতি সাইয়েদুল ইসলাম, পুজা পরিষদ নেতা প্রণয় সরকার, আদিবাসি নেতা প্রহল্লাদ কুমার মন্ডল, রেভা: উত্তম কুমার মন্ডল, পুরোহিত রতন আচার্য, হরিনাথ বিশ্বাস, ‍বিকাশ দাশসহ সংলাপে পিএফজি সদস্যবৃন্দ, সকল ধর্মের ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar