1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলার সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শরণখোলার সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১ 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উভয়কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ হোসেন ২০ জানুয়ারী সকালে মৃত্যুবরণ করেন। গত রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কের শরণখোলা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা এলাকার বাসিন্দা ট্রলির ড্রাইভার নিয়াজ হোসেন (৩৫) , তার সংগীয় বাংলাবাজার এলাকার বাসিন্দা শামীম হোসেনকে নিয়ে ট্রলি ভর্তি লোহার রড নিয়ে রায়্ন্দো বাজার বান্দাঘাটা থেকে শরণখোলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। শরণখোলা বাজারের কাছাকাছি পৌছা মাত্র ট্রলির একটি অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলি উল্টে ড্রাইভার নিয়াজ ট্রলির নিচে পড়ে যায় এবং তার সংগীয় শামীমও গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এম্বুলেন্স যোগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ ২০ জানুয়ারী সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। 

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, ড্রাইভার নিয়াজের মুখমন্ডলে আঘাতের পরিমান খুবই গুরুতর। তার মুখমন্ডলের ভিতরে জখম হওয়ায় রক্ত ক্ষরণ হচ্ছে। এছাড়া শামীমও নাকে গুরুতর আঘাত পাওয়ায় তারও রক্ত ক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar