1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বেনাপোলে ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টে বিশেষ টাস্কফোর্সের অভিযানে এসএ পরিবহনের কার্গো ট্রাক হতে ৮৬ লাখ টাকা মুল্যের ভারতীয় চোরাচালের শাড়ী, থ্রিপিচ, চকলেট, জিরা, কিচমিচ, কম্বল, তৈরী পোশাক এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে বুধবার রাতে এসব পণ্য জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেশ কিছুদিন যাবত চোরাকারবারীরা সাধারণ পণ্যের অন্তরালে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ী, তৈরী পোশাক, কম্বল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী বেনাপোল হতে এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে চোরাচালান রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

পরে তল্লাশি অভিযান পরিচালনা করতে বিজিবি’র আমাড়াখালী চেকপোস্টের সামনে এসএ পরিবহনের একটি কার্গো ট্রাক গতিরোধ করে। এসময় ট্রাকটিতে থাকা পণ্যের মধ্যে যে সকল পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারিনি তা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় ৮৮২টি শাড়ী, ৪৫৩টি থ্রীপিচ, ২৪৯টি তৈরী পোশাক সামগ্রী, ০৪টি কম্বল, ১৮ প্যাকেট কিসমিস, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী ছিল।

এসময় তিনি আরো জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করে। টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হবে। এছাড়া ট্রাকটিতে বৈধ কাগজ পত্র থাকা বিভিন্ন প্রকার মোটর পার্টস, কমলা, খেজুরের গুড়, আইপিএসসহ অন্যান্য মালামালের এসএ পরিবহনের নিকট হস্তান্তর করা হয়েছে জানান বিজিবির এ কর্মকর্তা।

অভিযানে অংশ নেয়, নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,বেনাপোল পোর্টথানা ওসি রাসেল মিয়া, শার্শা থানা ওসি রবিউল ইসলাম, ও বিজিবি সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar