প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। ২৫ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে উপজেলার খানপুর এলাকার জাহাজঘাটা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত যুবক হলেন, সাতক্ষীরার সদর থানার বুড়িয়াডাংগা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ একরামুজ্জামান (২২)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, আটক একরামুজ্জামানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে রবিবার জেল হাজতে পাঠানো হবে।