1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন থেকে জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারী চক্রের হুমকি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবন থেকে জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারী চক্রের হুমকি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ জন খবরটি পড়েছেন
ছবিঃ সুন্দরবন থেকে উদ্ধার জবাইকৃত হরিণ-বিডিটেলিগ্রাফ

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জবাইকৃত অবস্থায় একটি সিংহল(পুরুষ) হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। রবিবার রাতে মীরগাং টহল ফাঁড়ি সদস্যরা তাদের অফিসের প্রায় সাতশ গজ দুরবর্তী অংশ হতে উক্ত হরিণটি উদ্ধার করেন। এসময় বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে চার সদস্যের শিকারী চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়। উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে বিজ্ঞ আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে মামলা করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান নিয়মিত টহলকালে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করেন। শিকারী চক্রের সদস্যরা আগে ভাগে পালিয়ে যাওয়ায় হরিণটি নিয়ে তারা সোমবার দুপুরের দিকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে সাতক্ষীরা আদালত চত্ত্বরে মাটিতে পুঁতে ফেলে নষ্ট করেছে। 

হাবিবুল ইসলাম আরও জানান জবাইকৃত হরিণ উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে আসার পর থেকে মীরগাং গ্রামের আনিছুর ও তার সহযোগীরা বনকর্মীদের হুমকি দিচ্ছে। বনবিভাগের অফিসে হামলাসহ এলাকায় কোন টহল পরিচালনা করতে না দেয়ারও হুমকি দিচ্ছে তারা। চারদিন আগে সুন্দরবনের মধ্য থেকে আরও প্রায় ৪০টি ফাঁদ উদ্ধারের পর একই চক্রের সদস্যরা স্থানীয় এক সিপিজি কর্মীকে মারধর করেছিল বলেও দাবি করেন তিনি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান সুন্দরবনের মধ্যে জবাইকৃত হরিণ উদ্ধারের ঘটনায় চারজনকে আসামী করে মামলা দায়ের হবে। বনকর্মীদের অভিযানকালে যেসব ব্যক্তিরা দৌড়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে আসামী করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

অভিযোগের বিষয়ে মীরগাং গ্রামের আনিছুর রহমান হরিণ শিকারের কথা অস্বীকার করে জানান তিনি সুন্দরবনে যাতায়াত করেন না। তবে ফাঁদ ও হরিণ উদ্ধারের পর বনকর্মীদের হুমকি দেয়াসহ সিপিজি সদস্যকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে চুনকুড়ি গ্রামের আনিছুর রহমান, আব্দুর রহিম সরদার, সাহেব আলী মোড়ল ও আবিয়ার রহমান সুন্দরবনের হরিণ শিকারের সাথে জড়িত। গত চার/পাঁচ মাস ধরে ঐ চারজনের নেতৃত্বে চুনকুড়ি ও মীরগাং এলাকা সংলগ্ন সুন্দরবনে দেদারছে হরিণ শিকার হচ্ছে। বনকর্মীদের অভিযানে সাম্প্রতিক সময়ে তাদের কিছু ফাঁদ আটকের পর থেকে চক্রের সদস্যরা বনকর্মী ও সিপিজি সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে বলেও তাদের দাবি। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar