1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সমাজসেবা কর্মকর্তার যোগদানের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। শ্যামনগর উপজেলার সমাজসেবা কর্মকর্তা পদে শেখ সহিদুর রহমানের যোগদানের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছাত্র প্রতিনিধিরা ২৯শে জানুয়ারি বুধবার বেলা ১১টায় উপজেলা সমাজসেবা অফিসের সামনে উক্ত বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বেলা ১০টা থেকে তারা উপজেলা সমাজসেবা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র প্রতিনিধিরা জানায় দুর্নীতিবাঁজ সহিদুর রহমানকে শ্যামনগরের অফিসে বসার সুযোগ দেয়া হবে না। ইতিপূর্বে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় শ্যামনগরে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতিসহ আওয়ামীলীগকে পুনঃর্বাসিত করেছিলেন। এছাড়া সহিদুরের বিরুদ্ধে বরসা এনজিওর নামে স্থানীয় হাজারও মানুষের কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে অতিসত্ত্বর তাকে আইনের আওতায় আনার দাবি করেন তারা। সাতক্ষীরা সদরের আওয়ামীলীগ দলীয় এমপি মোস্তাক আহমেদ রবির ভাগ্নে পরিচয়ে বিগত ১০ বছরে সহিদুর রহমান সমাজসেবা অফিসকে নিজস্ব প্রতিষ্ঠানে পরিনত করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাইমিনুল ইসলাম তানভীর, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আব্দুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন ও নুরুল হুদা প্রমুখ।

এবিষয়ে জানতে চাইলে শেখ সহিদুর রহমান জানান, ‘আমি মুলত শ্যামনগরে যোগদান করবো না। যেহেতু ঢাকা থেকে অর্ডার হয়েছে, তাই কাগজের প্রক্রিয়ার সম্পন্ন করতে আমি শ্যামনগরে আসতে বাধ্য’। তিনি আরও বলেন ‘আমি আবেদন করবো দূরে কোথাও যাওয়ার। তার বিরুদ্ধে ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসে যাইনি, তাই কি হয়েছে বলতে পারিনা। ‘আমি এখন ইউএনও স্যারের সাথে রয়েছি-জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জানা যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরদাহ গ্রামের বাসিন্দা শেখ আহম্মদ আলীর ছেলে শেখ সহিদুর রহমান। এলাকায় তিনি ‘চালাক ময়না’ নামে পরিচিত। ইতিপূর্বে তিনি আ’লীগ দলীয় সাতক্ষীরার এমপি রবি লীগের সদস্য পরিচিতি পেলেও বর্তমানে ক্যাবিনেট সচিবের ভাগ্নে পরিচয় দিচ্ছেন। সহিদুর রহমান গত ২০০৫ সালে একটি প্রকল্পের অধীনে দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে তিনি সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে মামলার সূত্র ধরে রাজস্বখাতে চাকুরী স্থানান্তরের পর স্থায়ীকরণসহ প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন।

চাকুরী জীবনের শুরু থেকেই অদ্যবধি সহিদুর রহমান নিজ জেলা সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জসহ সাতক্ষীরা সদরের সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরার পোষ্ট অফিসমোড়ে তার আলিশান বাড়ি দর্শনার্থীদের রীতিমত চমকে দেয়। সাতক্ষীরার বরসা এনজিওসহ সিডি হসপিটাল ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সে তার শেয়ার রয়েছে বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar