1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পিতার কাঁধে ডাক্তার সন্তানের লাশ, চিতায় পুড়ে স্বপ্ন ধুলিস্যাৎ!  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

পিতার কাঁধে ডাক্তার সন্তানের লাশ, চিতায় পুড়ে স্বপ্ন ধুলিস্যাৎ! 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। একমাত্র আদরের সন্তানের লাশ কাঁধে নিয়ে চিতায় পুড়িয়ে সব স্বপ্ন ধুলিস্যাৎ করে দিলেন শিক্ষক পিতা। শ্যামনগর পৌরসভার চন্ডীপুর গ্রামের বাসিন্দা শিক্ষক অচিন্ত্য কুমার মন্ডল একমাত্র পুত্র ডাক্তার অর্ঘ্য অমৃত মন্ডল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে ট্রাকচাপায় তার মৃত্যু হয় এবং তার স্ত্রী মিতু মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক থাকায় মিতুকে ওই রাতেই ঢাকায় নিয়ে যাওয় হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ডাক্তার সন্তানের মৃতদেহ বুকে জড়িয়ে রাতে বাড়িতে নিয়ে আসেন। তারপর তাকে স্নান করিয়ে বুকে পাষাণ বেঁধে সন্তানের লাশ কাঁধে নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে গ্রামের বাড়ি কামালকাঠিতে চিতায় তুলে দিয়ে নিজ হাতে মুখাগ্নি করেন জন্মদাতা পিতা। তরুণ চিকিৎসকের মৃত্যুতে পরিবারসহ এলাকা জুড়ে শোকের মাতন বিরাজ করছে।

অপর দিকে ডাক্তার অর্ঘ্য অমৃত মন্ডল এর স্ত্রী ডাক্তার প্রতিভা সরকার মিতু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

গোপালগঞ্জের কাশিয়ানীর ঘোনাপাড় হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, সাতক্ষীরা থেকে এই দম্পত্তি মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ঘ অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন।

আবুল হাশেম মজুমদার আরও জানান, আহত প্রতিভা সরকার মিতুর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar