1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে সম্মাননা স্বারক প্রদান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে সম্মাননা স্বারক প্রদান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস ও টিভিঅনইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে ঐ সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোঃ গোলাম সরোয়ার, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, সমাজসেবক আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এর আগে প্রেস ক্লাবে পৌছানোর পর যুক্তরাজ্যে বসবাসরত ইসলামী এ চিন্তাবিদ ও আলোচককে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা সম্ভব। উপকূলীয় জনপদে বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভামুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করেন তিনি। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ সুমন, শেখ আফজালুর রহমান, শেখ আবু সাঈদ, ডাঃ আবু কওছার, তপন কুমার বিশ্বাস, সরদার সিদ্দিক, মিজানুর রহমান, অনাথ মন্ডল, উৎপল মন্তল, আনোয়ারুল ইসলাম, আনিস সুমন, বাবলুর রহমান, আশিক হোসেন, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, বিলাল হোসেন, সাহেব আলী, বাদশা।

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মোঃ ছবিলার রহমানের ছেলে ড. আব্দুস সালাম আযাদী রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি মায়েশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় ও মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলামী বিষয়ের মুখ্য আলোচক হিসেবে অংশ নিয়ে থাকেন। এছাড়া যুক্তরাজ্যে তার প্রতিষ্ঠিত গনমাধ্যম প্রতিষ্ঠানসহ বিভিন্ন চ্যানেলের অতিথি আলোচক হিসেবেও তিনি অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar