1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি, আহত ১ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি, আহত ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলে এসে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোবাশ্বের হোসেন (২৬) নামে এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।

আহত মোবাশ্বের হোসেন গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ জানান, তাঁর ডান বাহুতে গুলি লেগেছে এবং তাঁকে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, শুক্রবার রাতে হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা শনিবার শহরের রাজবাড়ি সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে এর কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর চালান।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, গুলির ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। হামলার উদ্দেশ্য ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar