1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ২ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ ২ জন আটক। অপারেশন ‘ডেভিল হান্ট’এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি রবিবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫) কে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায় এবং উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar