1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ৯ জেলের মুক্তি, ৬ জন এখনও জিম্মি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ৯ জেলের মুক্তি, ৬ জন এখনও জিম্মি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি। সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে অপহৃত ১৫ জেলের মধ্যে ৯ জনকে মুক্তি দিয়েছে ডাকাতরা। মুক্তিপণ হিসেবে মাথাপিছু ২ লাখ ৮৫ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে জেলেরা বাড়ি ফেরেন। তবে এখনও ৬ জন জিম্মি রয়েছেন, কারণ তাদের পরিবারের কাছে মুক্তিপণ দেওয়ার মতো অর্থ নেই।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফিরে আসা জেলেরা সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন- অজাহারুল ইসলাম, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, শাহীনুর আলম, রাসেল, শাহাজান ঢালী, নুরে আলম এবং শাহ্ আলম।

অপহৃত জেলেদের মধ্যে ৩ জন আশাশুনি উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তারা হলেন- জাহাঙ্গীর আলম, অরাফাত হোসেন ও শাহাজান গাজী। শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন জানান, মুক্তিপণ জোগাড় করতে না পারায় তার স্বামীকে এখনও ছাড়েনি ডাকাতরা। তিনি স্বামীর মুক্তির জন্য সবার সাহায্য চেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তিপণের টাকা পাওয়ার পরই ডাকাতরা জেলেদের চোখ বেঁধে সুন্দরবনের ভেতরে থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় এনে ছেড়ে দেয়। সেখান থেকে জেলেরা রাতে বাড়ি পৌঁছান।

এদিকে, জেলেরা ফিরে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা প্রশ্ন তুলেছেন, ঘটনার তিন সপ্তাহ পরেও কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকাতদের ধারে কাছেও যেতে পারেনি? অথচ জেলেদের পরিবার নিয়মিত ডাকাতদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং বিকাশে মুক্তিপণের টাকা লেনদেন করেছে।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সুন্দরবনের দুবলার চরে দয়াল বাহিনীর সদস্যরা জেলেদের ওপর হামলা চালায় এবং ১৫ জন জেলেকে অপহরণ করে। জেলেরা তিনজন ডাকাতকে ধরে ফেললেও বাকিরা জেলেদের ধরে নিয়ে যেতে সক্ষম হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar