1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপারেশন 'ডেভিল হান্টে' কুড়িগ্রামে ১৭ জন গ্রেফতার  - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অপারেশন ‘ডেভিল হান্টে’ কুড়িগ্রামে ১৭ জন গ্রেফতার 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে ১৭ জনকে গ্রেফতারের খবর দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, “সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রউফ (৪০), সাধারণ সম্পাদক মো. ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারী উপজেলার ১ নম্বর পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবুদর রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মো. সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকিউল ইসলাম (৩২)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বলেন, শুক্রবার গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar