1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বামীর প্রাণ বাঁচাতে স্ত্রীর বীরত্ব, রামদা হামলা থেকে রক্ষা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

স্বামীর প্রাণ বাঁচাতে স্ত্রীর বীরত্ব, রামদা হামলা থেকে রক্ষা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় গতকাল রাতে প্রকাশ্যে রামদা দিয়ে এক দম্পতির ওপর হামলা চালিয়েছে দুই যুবক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, রাত ৯টার দিকে ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, একটি বেপরোয়া গতির মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দিলে প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। এরপর পাশের আরেকটি মোটরসাইকেলে থাকা এক দম্পতিও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই যুবক রামদা দিয়ে ওই নারী ও পুরুষের ওপর উপর্যুপরি আঘাত করছেন। এ সময় নারী চিৎকার করলেও আশপাশে থাকা লোকজন তাঁদের রক্ষায় এগিয়ে আসেননি। তবে হামলার শিকার নারী তাঁর স্বামীকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান।

আটককৃতরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)। পুলিশ বলছে, তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা থেকে এই হামলার সূত্রপাত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar