1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরা দম্পতি কোপানোর ঘটনা: আরও দুই জন গ্রেপ্তার, মোট পাঁচজন আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

উত্তরা দম্পতি কোপানোর ঘটনা: আরও দুই জন গ্রেপ্তার, মোট পাঁচজন আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামের দুজনকে গ্রেপ্তারের তথ্য গতকাল মঙ্গলবার জানায় পুলিশ। এ ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ছাড়া গতকাল বিকেলে আবদুল্লাহপুর এলাকা থেকে আলফাজ (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তারের তথ্য আজ জানানো হলো। তাঁরা হলেন সাইফ (২৫) ও সজীব (২৩)।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রওনক জাহান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুপিয়েছেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।

হামলার ঘটনায় গতকাল ভোরে উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar