1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাফ নদী থেকে মাঝিমাল্লাদের ধরে নিয়ে গেল আরাকান আর্মি - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নাফ নদী থেকে মাঝিমাল্লাদের ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের টেকনাফে আবারও নাফ নদী থেকে মাছ ধরার ১৯ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে ও দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এবং নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে চারটি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ছয়জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের এখনো ছাড়েনি আরাকান আর্মি। এই ঘটনার পর মাছ ব্যবসায়ীসহ জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফুর জানান, তার এলাকার দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকেও ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

টেকনাফ সীমান্তের বিজিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, তিনি বিষয়টি এইমাত্র শুনেছেন এবং বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালাবেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. তারেক উর রহমান বলেন, প্রায়ই জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এর সমাধান না হলে জেলেরা মাছ শিকারে যেতে ভয় পাবে।

উল্লেখ্য, এর আগে গত বছর ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ৫৮ জন জেলেকে মিয়ানমার নৌবাহিনী অপহরণ করে এবং ৯ অক্টোবর তাদের ফেরত দেওয়া হয়। এছাড়া, গত ১৫ অক্টোবর আরাকান আর্মির হেফাজত থেকে ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছিল বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar