ঝিনাইদহ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার রাতে শৈলকূপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর নেতা পরিচয়ে জনৈক কালু সাংবাদিকদের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।