1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে হরিণ শিকার, ৬২ কেজি মাংস উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনে হরিণ শিকার, ৬২ কেজি মাংস উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

কয়রা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনে অবৈধ হরিণ শিকারের ঘটনায় ৬২ কেজি মাংস উদ্ধার করেছেন কোস্টগার্ড ও বন বিভাগ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদী থেকে এই মাংস উদ্ধার করা হয়।

কোস্টগার্ড ও বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে একটি নৌকা ও হরিণ শিকারের সরঞ্জামসহ মাংস উদ্ধার করেন। তবে শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নিয়মিত টহলকালে একটি ডিঙি নৌকা দেখে তাদের সন্দেহ হয়। ধাওয়া করলে নৌকার আরোহীরা পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে হরিণের মাংস ও সরঞ্জাম পাওয়া যায়।

উদ্ধারকৃত মাংস পরে আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar