1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!! - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নরসিংদীর রায়পুরায় পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র মতে,পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া।বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম।
এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই শিশু আনাসের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

রবিবার সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল। গ্রেপ্তারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে।

শিশুটির দাদি জানান,পুত্রবধূ শিরিন রগচটা স্বভারের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত।তবে এভাবে কুপিয়ে নিজ সন্তানকে একজন মা হত্যা করতে পারেন,তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar