কানাইপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরে সাড়ে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনাটি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটেছে।
শিশুটির বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে শিশু আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর শিশুটির চাচার হোটেলের কর্মচারী। সে শিশুটিকে বাড়ির অদূরে একটি মেহগনি বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে কিশোর পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।