1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

বাগেরহাটে চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন
আটক অভিযুক্ত মো. আলী মোল্লা (৩৬)- বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট জেলার মোংলা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা (৩৬) নামের স্থানীয় এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযুক্ত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।

তবে অভিযুক্ত মো. আলী মোল্লা (৩৬) স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরের বলে জানায়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে, সেখানে তার কোন বাড়িঘর পাওয়া যায়নি। পুলিশ বলছে, আলী মোল্লা ভবঘুরে। বেশ কিছু দিন ধরে সে মোংলা শহরে আছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে। ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar