শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরে ১৫০০ শত প্যাকেট অবৈধ ভারতীয় পাতার বিড়িসহ এক জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২০শে মার্চ) রাত ১০টার সময় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর ওহাব মোল্ল্যার মোড়ের মোহর উদ্দিন সরদারের মুদি দোকানের সামনে থেকে ১৫০০শত প্যাকেট পাতার বিড়ি সহ একজনকে আটক করে শ্যামনগর থানার এসআই চন্দন কুমার মন্ডল।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটককৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার মমরেজপুর গ্রামের রমজান আলীর ছেলে রুহুল কুদ্দুস সজীব (২৫)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, আমদানি নিষিদ্ধ অবৈধ ভারতীয় ১৫০০ শত প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এবং আটককৃত ব্যক্তিকে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-বি(২) এর একটি নিয়মিত মামলা রুজু করে উক্ত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যার মামলা নং-২২।