1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে মোটরসাইকেলে দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

অভয়নগরে মোটরসাইকেলে দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অহিদুজ্জামান রাতুল (১৯) নামের একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত আবু বক্কার আলী শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। সে উপজেলার পল্লী মঙ্গল আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেপরোয়া গতির একটি মোটরাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন,ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মশিয়ার রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, মৃত কলেজ শিক্ষার্থীর মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar