1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজা সহ আটক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজা সহ আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি। দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোঃ নাহিদুল হকের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে বাড়ির খড়ের গাদার ভিতর থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি গাঞ্জা মনির ওরফে মাদক সম্রাট জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী জহুরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনা সদস্যরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ সময় তার বাড়ি তল্লাশি করে বাড়ির পিছনে খড়ের গাদার মধ্যে থেকে ৬ কেজি গাঁজা, নগদ ৬৮ হাজার ৮০০ টাকা ,১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালী আর্মি ক্যাম্পের সদস্যরা শনিবার (২২ মার্চ) বেলা ১১ টার সময় ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামে এ ঘটনা ঘটে ।

সেনা সদস্যদের হাতে আটক জাহাঙ্গীর আলম (৪৬) ওরফে গাঞ্জা মনির গোবিন্দপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র অপর জন তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী জহুরা বেগম (৩৫) ।

এ ঘটনায় কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মাহফুজুর রহমান বাদী হয়ে গতকাল মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। মাদক উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট জাহাঙ্গীর ওরফে গাঁঞ্জা মনির দীর্ঘদিন স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar