1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে বাসচাপায় প্রাণ গেল এক পরিবারের চারজনের - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

গৌরীপুরে বাসচাপায় প্রাণ গেল এক পরিবারের চারজনের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৫ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি। ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে গৌরীপুর উপজেলায় বাসচাপায় একই পরিবারের চারজন এবং সকালে ভালুকায় মিনিবাস দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গৌরীপুরের দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্দ্রাপাড়া মোড়ে। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ সাতজন আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা একই পরিবারের সদস্য—মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তাঁর মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবার দুই মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। তারা ঈদ উদ্‌যাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

এদিকে, সকাল সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকায় একটি মিনিবাস ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক বৃদ্ধ নারী নিহত হন। তাঁর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভালুকা মডেল থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আহতদের চিহ্নিত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar