1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকার ধরলা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, বাংটুর ঘাটের কাছে ধরলা নদীর কিনারে পানিতে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেয় স্থানীয়রা। পরে নৌ পুলিশ ঘটনান্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে ভেসে আসতে পারে।

খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইমতিয়াজ কবির বলেন, ‘ঈদের দিন সবকিছু বন্ধ থাকায় লাশ উদ্ধারে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। পরিচয় ও কোথায় থেকে লাশটি এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি নমুনা সংগ্রহ করেছে। দুই একদিনের মধ্যে পরিচয় জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar