1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাইকোর্টের জামিন শেষ, ঢাকা বারে আত্মসমর্পণকারী ৭২ আইনজীবী শ্রীঘরে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

হাইকোর্টের জামিন শেষ, ঢাকা বারে আত্মসমর্পণকারী ৭২ আইনজীবী শ্রীঘরে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত আওয়ামীপন্থী ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন। একইসঙ্গে মহিলা ও অসুস্থ বিবেচনায় ১১ জন আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মোট ৮৩ জন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, তাদের মক্কেলরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এবং জামিন পেলে তারা পলাতক হবেন না। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক ৭২ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর এবং ১০ জন নারী আইনজীবী।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আইনজীবী সমিতির চেম্বার ভাঙচুর এবং কয়েকজনকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু বাদী হয়ে ১৪৪ জন আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলার আসামিরা পূর্বে হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন, যার মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।

কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম শামিম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

মামলার অন্যতম আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এই মামলাকে ‘আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মীর আইনজীবী হিসেবে তিনি বিভিন্ন মামলা পরিচালনা করেছেন, যার কারণে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে তিনি মনে করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা গত বছরের ৪ আগস্ট দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। অভিযোগে আরও বলা হয়, সে সময় ভুক্তভোগী এক আইনজীবী মামলার শুনানি শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে এলে আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরে পিস্তল দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাক করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar