1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধুর বক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

মধুর বক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগরে মধুর বক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধ উপায়ে চিনি ব্যবহারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় সাত দিনের জেল দেয়। পরবর্তীতে টাকা পরিশোধ করার পরে অসাধু মধু ব্যবসায়ী মোস্তফা মল্লিক কে ছেড়ে দেয়।

অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির। এসময় বন বিভাগের প্রতিনিধি, শ্যামনগর থানার পুলিশসদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে চিনি অবস্থায় ধরে ফেলি। পরবর্তীতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়। এবং পরবর্তীতে যদি এ ধরনের কাজ কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar