1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের দাবিতে অপহৃতদের গহীন বনে গোপন আস্তানায় অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল দস্যুরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি আরও বলেন, সুন্দরবনের পশ্চিম বিভাগের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর অবস্থান ও জেলে অপহরণের গোপন খবর আসে কোস্টগার্ডের কাছে।

এমন খবর পেয়ে বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত দস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছোঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকা হতে ৬ জন নারী সদস্যসহ ৩৩ জন জেলে এবং ১৬টি নৌকা উদ্ধার করা হয়।

জেলেরা জানায়, বন বিভাগের পাস-পারমিট নিয়ে সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছেন। বনের বিভিন্ন অংশের নদী-খাল থেকে করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে এবং জন প্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।

উদ্ধারকৃতদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar