1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আখাউড়ায় প্রকাশ্যে নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় উত্তাল জনতা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আখাউড়ায় প্রকাশ্যে নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় উত্তাল জনতা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

আখাউড়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে প্রকাশ্যে এক নারীর চুল কেটে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনমত। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নিচে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভিযোগ উঠেছে, স্থানীয় ব্যবসায়ী সুমন দাস ও তার সহযোগী মো. রাব্বি চুরির অপবাদ দিয়ে বোরখা পরিহিত এক নারীর মাথার কাপড় খুলে চুল কেটে দেন। একই সময় আরও দুই নারী ও তাদের সঙ্গে থাকা এক শিশুকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে মারধর করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সুমন দাস এক নারীর চুল কাঁচি দিয়ে কেটে দিচ্ছেন এবং অন্য দুই নারীকে আটকে রাখা হয়েছে।

সুমন দাস ‘এস.এম ইলেকট্রিক কর্নার’-এর মালিক এবং তার সহযোগী রাব্বি ‘মা টেলিকম’-এর মালিক বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে অভিযোগ দেন এবং আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে মূল অভিযুক্তদের গ্রেফতার না করায় সোমবার সকালে স্থানীয়রা থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত গ্রেফতারের দাবি তোলেন।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন থানার ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার অভিযান চালানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar