1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় বক্তার বিরুদ্ধে আদালতে মামলা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় বক্তার বিরুদ্ধে আদালতে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২১০ জন খবরটি পড়েছেন
ছবি। মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। প্রধান বক্তা হিসেবে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী বাদি হয়ে জ্যেষ্ট বিচারিক হাকিম -২য় আদালতে এ প্রতারণার মামলা দায়ের করেন। বিচারক রাফিয়া সুলতানা আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে গত ৯ ও ১০ এপ্রিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলার কাহালু উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা এক লাখ ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। এজন্য মামলার বাদি জামাত আলী গাজী নগদে ৮০ হাজার ও বিকাশে ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। এরপরও ১০ এপ্রিল ওয়াহ মাহফিলে আসেননি মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা। তার না আসার কারণে ১০ এপ্রিল ক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসার দুই লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে বজলুর রশীদ মিঞা খুন জখমের হুমকি দেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা বুধবার বিকেল পৌনে ৬টায় এ প্রতিনিধিকে জানান, তিনি অপারেশন জনিত কারণে অসুস্থ্য বলার পরও তাকে জোরপূর্বক প্রধান অতিথি বানানো হয়। তাকে না জানিয়ে ৮ এপ্রিল বিকাশে ২০ হাজার টাকা দেওয়া হয়। তার কাছে নগদ ৮০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. শেখ আজাহারুল ইসলাম মামলার বিসয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar