1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪১৪ হজযাত্রী নিয়ে বছরের প্রথম ফ্লাইট জেদ্দায়, শুরু হলো হজ যাত্রা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

৪১৪ হজযাত্রী নিয়ে বছরের প্রথম ফ্লাইট জেদ্দায়, শুরু হলো হজ যাত্রা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আজ সকাল সাড়ে সাতটায় ৪১৪ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দা পৌঁছায়।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির এবং বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে সৌদি আরবের সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ অন্যান্য সৌদি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন আগত হজযাত্রীদের শুভেচ্ছা জানান এবং যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা উষ্ণ অভ্যর্থনা ও সুন্দর ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar