1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহেশপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

মহেশপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৬৮ জন খবরটি পড়েছেন

মহেশপুর প্রতিনিধি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি নাসির উদ্দীন (৪৬), যিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার বাসিন্দা। গত ১৭ মে সীমান্তের “চেয়ারম্যান ঘাট” এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তিনি গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৩০ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানিয়েছেন, নাসির পেট ও বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। ছররা গুলির আঘাতে তিনজন আহত হন, যাদের মধ্যে নাসিরের মৃত্যু হয়। আহত অপর দুই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঘটনার পর নিহতের পরিবার বিষয়টি গোপন রাখে এবং বিএসএফের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ জানায়নি।

শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর ও গ্রাম পুলিশ ফেরদৌস খান জানান, নাসিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লেও পরিবার গুলির বিষয়ে মুখ খুলছে না। তবে প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করছেন যে তিনি বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন।

ঘটনার বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, গণমাধ্যমে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, গুলির ঘটনায় পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

এদিকে, গত দেড় মাসে মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে অন্তত তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ১১ এপ্রিল বাঘাডাঙ্গার ওয়াসিম ও ২৭ এপ্রিল গোপালপুরের ওবাইদুর রহমান মারা যান। নিহতদের লাশ এখনও বাংলাদেশে ফেরত আসেনি। বিজিবি সূত্রে জানা যায়, লাশগুলো ভারতীয় পুলিশ হেফাজতে থাকায় ফেরত আনতে জটিলতা তৈরি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar