1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাসাতে’ গিয়ে গণপিটুনি: নিহত দুই যুবক - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

শাসাতে’ গিয়ে গণপিটুনি: নিহত দুই যুবক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯৫ জন খবরটি পড়েছেন

ষ্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর দারুস সালাম এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা একটার দিকে আহম্মদ নগরের হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম তানভীর (২৫) বলে পুলিশ জানিয়েছে। অন্য যুবকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে মাদক ব্যবসার অভিযোগে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানের পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর শনিবার দুপুরে তানভীরসহ তিনজন চাপাতি হাতে এলাকায় ফিরে এসে স্থানীয়দের শাসানোর চেষ্টা করেন বলে দাবি পুলিশের। তখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে এবং দুইজনকে পিটিয়ে হত্যা করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব-উল-হোসেন বলেন, অভিযানের সময় তানভীর বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন। পরদিন আবার ফিরে এসে শাসানি দেওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar