1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জিয়া মঞ্চ নেতার বাড়িসহ তিন বাড়ি থেকে উদ্ধার ২১০ বস্তা সরকারি চাল, আটক ১ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অবৈধ করাতকলে অভিযান: তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ

জিয়া মঞ্চ নেতার বাড়িসহ তিন বাড়ি থেকে উদ্ধার ২১০ বস্তা সরকারি চাল, আটক ১

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন
210 sacks of government rice recovered in Chouhali Case filed against JIA Monch leader

সারসংক্ষেপ:

  • সিরাজগঞ্জের চৌহালী ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বস্তা চাল উদ্ধার হয়েছে জিয়া মঞ্চ আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বাড়ি থেকে, ৭৫ বস্তা চাল মিলেছে মোহাম্মদ আলীর বাড়ি থেকে এবং ৭০ বস্তা চাল উদ্ধার হয়েছে জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে।
  • সরকারি ভিডব্লিউবি কর্মসূচির চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল। অভিযানে মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে; শরিফুল ইসলাম ও দুইজন পলাতক।
  • প্রশাসন বলেছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধার চালগুলো গরিব হতদরিদ্রের মাঝে ফের বিতরণ করা হবে।
হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিরাজগঞ্জের চৌহালীতে জিয়া মঞ্চের আহ্বায়ক মো. শরিফুল ইসলামের বাড়িসহ তিনটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এসব চাল ছিল হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত “ভালনারেবল উইমেন বেনিফিট” (ভিডব্লিউবি) কর্মসূচির অংশ। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌহালী থানা পুলিশের যৌথ অভিযানে এ চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের বরাতে জানা গেছে, সিরাজগঞ্জের ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া এলাকায় শরিফুল ইসলামের বাড়ি থেকে ৬৫ বস্তা, প্রতিবেশী মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৭৫ বস্তা এবং জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানের সময় মোহাম্মদ আলী নামের একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টা থেকে টানা ভোর ২টা পর্যন্ত তিনটি স্থানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। তিনি বলেন, “সরকারি ত্রাণ আত্মসাতের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সবুজ ওরফে সূর্যসহ আরও কয়েকজন মিলে বেআইনিভাবে চালগুলো মজুত করেন।

এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar